আমাদের গ্রাম (পাঠ- ৩): EVS Class 3 Question Answer Assam

প্রিয় শিক্ষার্থী আজ তৃতীয় শ্রেণির পরিবেশের পাঠ্যবইয়ের (Class 3) এর আমাদের চারপাশের পরিবেশ  বইটির অধ্যায়ঃ ১ পরিবার ও সমাজ এর পাঠঃ ৩ আমাদের গ্রাম পাঠের
প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। নিচে সারিবদ্ধভাবে অনুশীলনীসহ ক্রিয়াকলাপের সকল ধনের
প্রশ্ন উত্তর আছে , খুব সহজেই সেগুলো পড়তে পারবে।

আমাদের গ্রাম (পাঠ- ১): EVS Class 3 Question Answer Assam

(toc)

আমাদের গ্রাম (পাঠ- ৩): EVS Class 3 Question Answer Assam.

১। উত্তর দাও —

(ক) ডাক-ঘরের চিঠি-পত্র বিতরণ করা মানুষটিকে কী বলে?
উত্তরঃ ডাক-ঘরের চিঠি-পত্র বিতরণ করা মানুষটিকে পিয়ন বা পোষ্টম্যান বলে ।
(খ) চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য কে কে থাকেন?
উত্তরঃ চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য ডাক্তার ও নার্স থাকেন।
(গ) আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম লিখো।
উত্তরঃ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম- থানা।
(ঘ) দুটো ধর্মীয় অনুষ্ঠানের নাম লিখো।
উত্তরঃ মন্দির, মসজিদ,  গির্জা, গুরুদ্বার।

২। ‘ক’ অংশে কিছু অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম ও ‘খ’ অংশে সেখানে দেওয়া সেবার বিষয়ে
অমিল ভাবে দেওয়া হয়েছে । কোন অনুষ্ঠানে কোন সেবা প্রদান করা হয় দাগ টেনে মিলাও—
‘ক’ অংশ ‘খ’ অংশ
বিদ্যালয় রোগীর চিকিৎসা করা হয়।
চিকিৎসালয় পড়াশোনা খেলাধুলা ইত্যাদি করা হয়
ডাক-ঘর শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হয়।
পুলিস-থানা বই-পত্র, আলোচনা ইত্যাদি ঘরে এনে পড়তে পারি।
গ্রন্থাগার চিঠি-পত্র আনা নেওয়া ও টাকা পয়সা আদান-প্রদান করা হয়।
উত্তরঃ

'ক' অংশে কিছু অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম ও 'খ' অংশে সেখানে দেওয়া সেবার বিষয়ে অমিল ভাবে দেওয়া হয়েছে । কোন অনুষ্ঠানে কোন সেবা প্রদান করা হয় দাগ টেনে মিলাও—

৩। শুদ্ধ না অশুদ্ধ লিখো —

(ক) একটি গ্রামে বেশ কয়েকটি পাড়া থাকে।
উত্তরঃ শুদ্ধ ।
(খ) চিঠি-পত্র আদান-প্রদান করা অনুষ্ঠানটির নাম ডাকঘর।
উত্তরঃ শুদ্ধ ।
(গ) পড়ার জন্য পুস্তক ও আলোচনা থাকা অনুষ্ঠানটির নাম ডাকঘর।
উত্তরঃ অশুদ্ধ ।
(ঘ) একটি পাড়াতে মাত্র একটি পরিবার থাকে।
উত্তরঃ অশুদ্ধ ।
(ঙ) আইন-শৃঙ্খলা রক্ষা করে প্রতিষ্ঠানটির নাম চিকিৎসালয়।
উত্তরঃ অশুদ্ধ ।
৪। তোমার গ্রাম বা শহরটির বিষয়ে পাঁচটা বাক্য লিখো।
উত্তরঃ
  1. আমার গ্রামের নাম – (নিজেদের গ্রামের নাম লিখবে)
  2. আমার গ্রামে একটি বিদ্যালয় আছে।
  3. আমার গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে।
  4. আমার গ্রামের পরিবহন ব্যবস্থা ভালো।
  5. আমার গ্রামে অনেকগুলো পাড়া আছে।

৫। তোমার গ্রাম না শহরটিতে আরোও কী কী সুবিধা আছে ভালো লাগলে লিখতে পারো।
উত্তরঃ আমার গ্রামে যেসব সুবিধা আছে সেইগুলো হলো-সরকারি চিকিৎসালয়, ডাকঘর,
পশু-চিকিৎসালয় ইত্যাদি।