কবিতা: ‘খাই খাই’ – সুকুমার রায়

সুকুমার রায়ের বাংলা কবিতা ‘খাই খাই’।

সুকুমার রায়ের বাংলা কবিতা 'খাই খাই'।

খাই খাই

খাই খাই করো কেনো, এসো বসো আহারে-

খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।

যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,

জড়ো করে আনি সব – থাকো সেই আশাতে।

ডাল ভাত তরকারি ফলমূল শস্য,

আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,

রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,

ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি।

                                 — সুকুমার রায়

(সংক্ষেপিত)