আমাদের পরিবার (পাঠ- ১): EVS Class 3 Question Answer Assam

আমাদের প্রত্যেকেরই একটি নিজের নিজের ঘর আছে। মা-বাবা, দিদি-বোন, ভাই-দাদা প্রভৃতি সকলে এক সাথে মিলেমিশে থাকা এক একটি ঘরকেই পরিবার বলে৷

আজ আমরা  তৃতীয় শ্রেণির EVS Class 3 Chapter 1 Question Answer (আমাদের পরিবার) এই পাঠ নিয়ে আলোচনা করবো ও সকল প্রশ্ন উত্তর দেখবো ।

আজ আমরা  তৃতীয় শ্রেণির EVS Class 3 Chapter 1 Question Answer (আমাদের পরিবার) এই পাঠ নিয়ে আলোচনা করবো ও সকল প্রশ্ন উত্তর দেবো ।

(toc)

আমাদের পরিবার Class 3 Question Answer

অনুশীলনী

১। সংক্ষিপ্ত উত্তর দাও —

(ক) পরিবার কাকে বলে?
উত্তর:- মা-বাবা, দিদি-বোন, ভাই-দাদা প্রভৃতি সকলে এক সাথে মিলেমিশে থাকা এক একটি ঘরকেই পরিবার বলে৷

(খ) একক পরিবারে কোন কোন সদস্য থাকে?
উত্তর:- একক পরিবারে মা-বাবা ও তাদের ছেলে-মেয়ে থাকেন ৷

(গ) যৌথ পরিবারে কোন কোন সদস্য থাকে?
উত্তর:- যৌথ পরিবারে ঠাকুরদা-ঠাকুরমা, জ্যাঠামশাই-জ্যাঠিমা, কাকা-কাকিমা, পিসি, কাকা ও ছেলে-মেয়ে থাকেন।

২। সঠিক শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ কর

প্রাথমিক, সাহায্য, স্নেহপ্রীতি 

(ক) পরিবার সমাজের ______________ একক।
উত্তর: পরিবার সমাজের ___প্রাথমিক___একক।

(খ) পরিবারের সদস্যদের মধ্যে ___________ থাকতে হয়।
উত্তর: পরিবারের সদস্যদের মধ্যে ____স্নেহপ্রীতি___ থাকতে হয়।

(গ) পরিবারের সদস্যরা একজন অপরজনকে ___________ করতে হয়।
উত্তর: পরিবারের সদস্যরা একজন অপরজনকে ___সাহায্য____ করতে হয়।

৩। পরিবারের সদস্যরা একজন, অপরজনের আদর-যত্ন কীভাবে নেয়-তা লিখো।

উত্তর: পরিবারের সদস্যরা একে অপরকে নানা ভাবে আদর-যত্ন ও ভালোবাসা দেখায়। যেমন— 

  • সহানুভূতি ও সাহায্য
  • খাবার বানানো ও খাওয়ানো
  • পড়ালেখায় সাহায্য
  • মাথায় হাত বুলিয়ে দেওয়া ও আদর করা
  • সহযোগিতা ও উৎসাহ
  • দুঃখ-কষ্ট ভাগাভাগি
  • ভালোবাসা ও শ্রদ্ধা করা

এভাবেই একে অপরের প্রতি খেয়াল রাখে এবং ভালোবাসা ও যত্ন দিয়ে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত করে তোলে।

৪। সম্পর্কটি একটি শব্দে লিখো।

(ক) মায়ের ভাই —
(খ) বাবার দাদা —
(গ) কাকার ছেলে —
(ঘ) মাসির মেয়ে —

উত্তর: (ক) মায়ের ভাই — মামা ।
(খ) বাবার দাদা —  জ্যাঠামশাই ।
(গ) কাকার ছেলে — কাকাতো ভাই ।
(ঘ) মাসির মেয়ে — মাসতুতো বোন ।

৫। ঘরে ব্যবহার করা একটি বাসনের ছবি আঁকো।

উত্তর: 

আমাদের পরিবার (পাঠ- ১): EVS Class 3 Question Answer Assam