বাংলা কবিতা- আকাশের কথা Bengali Poem

বাংলা কবিতা- আকাশের কথা Bengali Poem

আকাশের কথা

সকালে উঠিয়া আমি
পূর্বাকাশে দেখি
লাল এত সুন্দর
গোলাকার একী?

ধীরে ধীরে সূর্যমামা
ওপরেতে ওঠে
আলো বেশি রোদ বেশি
গরম ফুটে ওঠে।

মেঘগুলো আকাশেতে
ছবি এঁকে যায়
হাতি, ঘোড়া, পাখি সব
আনমনে ধায়।

তারাগুলো দেখি আমি
রাতের আকাশে
ঝলমল করে শুধু
চাঁদের আশেপাশে।

Also Read – মজার দেশ | বাংলা কবিতা Bengali Poem