আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ (পাঠ-১৬) Class V Environment Lesson 16 Question
Answer. আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ Class 5. আমাদের প্রতিবেশী
রাজ্যসমূহ পাঠ-১৬ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V
Environment Science Question Answer Lesson 16, আমাদের প্রতিবেশী
রাজ্যসমূহ (পাঠ-১৬) Class 5 Environment Science. Class V EVS Bengali
Medium.

(toc) #title=(বিষয় সূচী)
১। উত্তর লেখো –
(ক)) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো ৷
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম হলো – অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়,
মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও সিকিম ।
(খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম হলো- আদি, নিশি, ডিমাসা, বোড়ো,
খাসিয়া, গারো, মিজো, মার, আঙ্গামি, সেমা, মণিপুরি, কুকি, ত্রিপুরি, চাকমা, লেপচা,
নেপালি ইত্যাদি।
(গ) উত্তর-পূর্ব ভারতকে সাতবোনের দেশ কেন বলা হয়?
উত্তর:- বিশাল ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশে আমাদের অসম রাজ্য অবস্থিত। অসমের
পাশাপাশি অন্যান্য রাজ্যগুলো হল – অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম,
নাগাল্যান্ড ও ত্রিপুরা। এগোলো আমাদের প্রতিবেশী রাজ্য। অসমসহ এই সাতটি রাজ্যকে
সাতবোনের দেশ বলা হয়৷
(ঘ) উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম – অসমের হাফলং,
অরুণাচলের তাওয়াং ও মেঘালয়ের শিলং।
(ads)
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
|---|---|
|
অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম |
কোহিমা ইস্ফল আইজল ইটানগর আগরতলা |
উত্তর:-
৩। শূন্যস্থান পূরণ করো
কে) মেঘালয়ের ………………. পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
উত্তর:- মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
(খ) মণিপুর রাজ্যের ……………… হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
উত্তর:- মণিপুর রাজ্যের লোকতাক হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
(গ) শিলং একটি …………..স্থান৷
উত্তর:- শিলং একটি স্বাস্থ্যকর স্থান।
(ঘ) চা উৎপাদনের ক্ষেত্রে ……………. ভারতের মধ্যে প্রথম ।
উত্তর:- চা উৎপাদনের ক্ষেত্রে অসম ভারতের মধ্যে প্রথম ।
(ঙ) …………… খাসিয়াদের একটি উৎসবের নাম।
উত্তর:- নংক্রেন খাসিয়াদের একটি উৎসবের নাম।
সূচিপত্র
পাঠ নং
পাঠের নাম
১
আমাদের পরিবেশ
২
জীব ও পরিবেশ
৩
আবহাওয়া
৪
জীবন ধারনের প্রণালি
৫
আহারের প্রয়োজনীয়তা
৬
অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ
৭
অসমের সংস্কৃতি
৮
দুর্যোগ ও আমরা
৯
পরিবেশ প্রদূষণ
১০
আমাদের উদ্যোগসমূহ
১১
আমাদের প্রতিষ্ঠানসমূহ
১২
আমাদের দেশ
১৩
ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম
১৪
আমাদের সামাজিক সমস্যা
১৫
আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি
১৬
আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ
| সূচিপত্র | |
|---|---|
| পাঠ নং | পাঠের নাম |
| ১ | আমাদের পরিবেশ |
| ২ | জীব ও পরিবেশ |
| ৩ | আবহাওয়া |
| ৪ | জীবন ধারনের প্রণালি |
| ৫ | আহারের প্রয়োজনীয়তা |
| ৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
| ৭ | অসমের সংস্কৃতি |
| ৮ | দুর্যোগ ও আমরা |
| ৯ | পরিবেশ প্রদূষণ |
| ১০ | আমাদের উদ্যোগসমূহ |
| ১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
| ১২ | আমাদের দেশ |
| ১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
| ১৪ | আমাদের সামাজিক সমস্যা |
| ১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
| ১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৪। নীচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো-
(ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
উত্তর:- বর্তমান নাগাল্যান্ড পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
(খ) কার্বি আংলঙ জেলা সমভূমিতে গঠিত।
উত্তর:- কার্বি আংলঙ জেলা মালভূমিতে গঠিত।
(গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
উত্তর:- অরুণাচল প্রদেশের উত্তর অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
(ঘ) ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত।
উত্তর:- মিজোরাম রাজ্যটি পাহাড় দ্বারা আবৃত।
(ঙ) মিজোরামে লোকতাক হ্রদ আছে।
উত্তর:- মণিপুরে লোকতাক হ্রদ আছে।
৫। কোন কোন রাজ্যকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়?
উত্তর:- অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও
সিকিম এই রাজ্যগুলোকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়।
৬। উত্তর-পূর্বভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেনো তা লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ প্রাকৃতিক সৌন্দর্যে অতি মনোরম।
পাহাড়-পর্বত,মালভূমি, সমভূমি, নদ-নদী, উপত্যকা,খাল-বিল, হ্রদ, চর অঞ্চল
ইত্যাদিতে এই রাজ্যটি পরিপূর্ণ। বনাঞ্চলগুলোতে বিভিন্ন জীবজন্তু এবং পাখি
আছে। এজন্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয়।

.jpeg)