আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ – ৬) EVS Class 3 Question Answer Assam

For Class 3 EVS Lesson 6 Question Answer Assam. তৃতীয় শ্রেণির পরিবেশের প্রশ্ন উত্তর
অসম।

আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ - ৬) EVS Class 3 Question Answer Assam

(toc)

আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ – ৬)

১। এক শব্দে উত্তর লেখো —

(ক) জলে সাঁতার কাটে, এমন একটি পাখির নাম ।
উত্তরঃ পেংগুইন ।

(খ) সবচেয়ে বড় পাখিটির নাম।
উত্তরঃ উটপাখি ।

(গ) মাটি ও জল উভয়স্থানে বাস করে, এমন একটি প্রাণীর নাম।
উত্তরঃ ব্যাঙ ।

(ঘ) দুটো বেয়ে ওঠা প্রাণীর নাম।
উত্তরঃ টিকটিকি, সাপ ।

(ঙ) দুটো লাফিয়ে চলা প্রাণীর নাম।
উত্তরঃ ব্যাঙ, খরগোশ, চড়ুই ।

২। শূন্যস্থান পূর্ণ করো —

(ক) পাখির __________ ফাঁপা হওয়ার জন্য দেহটি _________ ।
উত্তরঃ পাখির ___হাঁড়___ ফাঁপা হওয়ার জন্য দেহটি
___হালকা___

(খ) দোয়েল পাখির ______________ শক্তিশালী।
উত্তরঃ দোয়েল পাখির ____ডানা____ শক্তিশালী।

(গ) জলেবাস করে বলে মাছ একধরনের ____________ প্রাণী।
উত্তরঃ জলেবাস করে বলে মাছ একধরনের ___জলচর___ প্রাণী।

(ঘ) উইপোকা মাটির সাহায্যে ____________ তৈরি করে ।
উত্তরঃ উইপোকা মাটির সাহায্যে ___উইটিবি___ তৈরি করে।

৩। গৃহপালিত প্রাণীরা আমাদের কোন কাজে সাহায্য করে?
উত্তরঃ গৃহপালিত প্রাণীরা আমাদের নানা কাজে সাহায্য করে, যেমন —

  • দুধ, ডিম দেয় – গরু, ছাগল দুধ দেয়; মুরগি ও হাঁস ডিম দেয়।
  • চাষাবাদের কাজে সাহায্য করে – গরু, মহিষ ক্ষেত চাষে ব্যবহৃত হয়।
  • পরিবহন ও বোঝা বহনে সাহায্য করে – ঘোড়া, গরু, গাধা গাড়ি টানে।
  • রক্ষা ও নিরাপত্তা দেয় – কুকুর ঘর পাহারা দেয়।
  • গোবর সরবরাহ করে – গোবর সার ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

৪। মাছ কিভাবে জলে সাতার কাটে ?
উত্তরঃ দেহের দুপাশের পাখনা ও ল্যাজের সাহায্যে মাছ জলে সাতার কাটে ।

৫। নিচে ছবিতে দেওয়া প্রাণীগুলোর নাম ও বাসস্থান লেখো —

আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ - ৬) EVS Class 3 Question Answer Assam

উত্তরঃ

প্রাণীগুলোর নাম বাসস্থান
কইমাছ পুকুর, নদী, খালে ।
কুমটি মাটির গর্তে ।
খরগোশ ঘরের খাঁচা , খামার , বনে।

৬। শব্দ ছকটিতে গৃহপালিত প্রাণিদের খুঁজে বের করে 〇 দিয়ে ঘেরা দাও —

উত্তরঃ 

আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ - ৬) EVS Class 3 Question Answer Assam