Description of the districts of the State of Assam অসমের জেলা সমূহের বিবরণ

How many Districts in Assam? অসমের রাজ্য কয়টি ? Total Districts of Assam. How many Districts of Assam, Districts of Assam, Total Districts of Assam. Description of the districts of the State of Assam || Description of districts of Assam || Assam’s All Districts name || অসমের জেলা সমূহের বিবরণ  ৷

(toc)

অসমের রাজ্য কয়টি ?

অসম রাজ্যে ৩৩টি জেলা আছে ।সেগুলো হলো – হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগড়,  লক্ষিমপুর, ধেমাজি, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, শোণিতপুর, দরং, ওদালগুড়ি,  নগাঁও, মরিগাঁও, কামরূপ (মহানগর), কামরূপ, নলবাড়ি, বরপেটা,  বাকসা, বঙাইগাঁও,  চিরাং, গোয়ালপাড়া, কোকরাঝাড়, ধুবড়ি, কার্বি আংলং (পূর্ব), ডিমা হাসাও, বিশ্বনাথ, চরাইদেউ, হোজাই, মাজুলী, দক্ষিণ শালমারা মানকাচর, পশ্চিম কার্বিআংলং।

Hailakandi , Karimganj, Cachar, Tinsukia, Dibrugarh, Lakhimpur, Dhemaji, Sivasagar, Jorhat, Golaghat, Sunitpur, Darang, Udalguri , Nagaon, Morigaon, Kamrup (Metro), Kamrup ( Rural), Nalbari, Barpeta, Baksha, Bongaigaon, Chirang, Goalpara, Kokrajhar, Dhubri, Karbi Anglong (East), Dima Hasao, Biswanath, Charaideo, Hojai Majuli, South Salmara Mankachar, Karbi Anglong (West)

Description of districts of Assam

১।  জেলার নাম : হাইলাকান্দি

সদর স্থান : হাইলাকান্দি

প্রধান স্থান সমূহ : হাইলাকান্দি,  লালা, আলগাপুর,  পাঁচগ্রাম

মহকুমা : হাইলাকান্দি,  কাটলিছড়া

নদী-উপনদী : বরাক, ধলেশ্বরী, কাটাখাল

প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, চা, পাণ-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, চা, বাঁশ-বেতের সামগ্রী

২। জেলার নাম : করিমগঞ্জ

সদর স্থান : : করিমগঞ্জ, 

প্রধান স্থান সমূহ : : করিমগঞ্জ, চরগোলা, বদরপুর, রামকৃষ্ণনগর, কালিগঞ্জ,  পাথারকান্দি।

মহকুমা : করিমগঞ্জ, রামকৃষ্ণনগর, পাথারকান্দি।

নদী-উপনদী : বরাক, কুশিয়ারা, লঙ্গাই, শিঙীয়া ।

প্রধান শস্য : ধান, ডাল, পাট, ইক্ষু, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চিনি, বাঁশ-বেতের সামগ্রী,  মাটির বাসন ।

৩। জেলার নাম : কাছাড়

সদর স্থান : শিলচর

প্রধান স্থান সমূহ : শিলচর, উদারবন্দ, লক্ষিপুর, খাছপুর,  কালাইন।

মহকুমা : শিলচর, লক্ষিপুর, কাটিগড়া, সোনাই।

নদী-উপনদী : বরাক জিরি,  চিরি, জাটিঙ্গা, মধুরা,  রুকনি, সোনাই।

প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, সরষে, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, বাঁশ-বেতের সামগ্রী, পাটি।

৪। জেলার নাম :  তিনসুকিয়া

সদর স্থান : তিনসুকিয়া

প্রধান স্থান সমূহ : তিনসুকিয়া,  ডিগবয়, মার্ঘেরিটা, ডুমডুমা, চেপাখোয়া, লিডু, শৈখোয়াঘাট।

মহকুমা : তিনসুকিয়া, মার্ঘেরিটা, সদিয়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিবং, লোহিত, ডাঙরি, ডিব্রু, বুড়িদিহিং, ডুমডুমা, কুণ্ডিল

প্রধান শস্য : চা, ধান, ডাল, সরষে, কমলালেবু, আদা, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা,  কয়লা উত্তোলন, প্লাইউড, মোমবাতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, তেল পরিশোধন

৫। জেলার নাম : ভিব্রুগড়

সদর স্থান : ভিব্রুগড়

প্রধান স্থান সমূহ : নামরূপ, দুলিয়াজান,
মরান, নাহরকটিয়া, চাবুয়া

মহকুমা : ভিব্রুগড় ,নাহরকটিয়া, মরাণ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিব্রু, চেঁচা, বুড়িদিহিং, লুইত।

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, চা, পান, সুপারি, ইক্ষু৷

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, কয়লা, প্লাইউড, রেল মেরামতি, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, গেছ ক্রেকার প্রকল্প৷

৬। জেলার নাম : লখিমপুর

সদর স্থান :  উত্তর লখিমপুর

প্রধান স্থান সমূহ : উত্তর লখিমপুর,  হারমতী, নারায়ণপুর,  বিহপুরিয়া, ঢকুয়াখানা, পানীগাও,  লালুক, বান্দরদোয়া

মহকুমা : উত্তর লখিমপুর,  ঢকুয়াখানা, নারায়ণপুর, বিহপুরিয়া,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কঢ়া, সুবনশিরি, রাঙানৈ, ডিক্রং, চারিকড়িয়া, ধূনা, ঘাগর

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, ইক্ষু, চা, পান, সুপারি, পাট

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, বিমানপথ, জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : চা,  এন্ডি, মুগা

৭। জেলার নাম : ধেমাজি

সদর স্থান : ধেমাজি

প্রধান স্থান সমূহ : ধেমাজি,  জোনাই, বরদলনি, শিলাপাথার,  লিকাবালি, গোগামুখ

মহকুমা : ধেমাজি,  জোনাই,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দিকারি, সিমেন, টাঙনি, গাই, নদী, জীয়াঢল, সুবনশিরি

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি, আলু।

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ।

প্রধান শিল্প উদ্যোগ : এন্ডি, মুগা

৮। জেলার নাম : শিবসাগর

সদর স্থান : শিবসাগর

প্রধান স্থান সমূহ : শিবসাগর,  নাজিরা, চারিং, আমগুড়ি

মহকুমা :-  শিবসাগর,  নাজিরা

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, ডিমৌ, দিসাং, দিখৌ, জাজি, নামদাং, বুড়ি, দিহিং, দরিকা

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : খনিজ তেল উত্তোলন, প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, চা, এন্ডি, মুগা, রেশম।

৯। জেলার নাম : যোরহাট

সদর স্থান : যোরহাট

প্রধান স্থান সমূহ : যোরহাট, মরিয়ানি, তিতাবর, টিয়ক

মহকুমা : যোরহাট, তিতাবর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র,  টিয়ক, দিচৈ-ভোগদৈ, গেলাবিল, জাজি, কাকডোঙা

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ,  বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, খনিজ তেল উত্তোলন,  এন্ডি, মুগা, রেশম

১০। জেলার নাম : গোলাঘাট

সদর স্থান : গোলাঘাট

প্রধান স্থান সমূহ : গোলাঘাট, দেড়গাঁও, বরুয়া-বামুণগাঁও,  সরুপাথার, বোকাখাত, ফরকাটিং, নুমলিগড়

মহকুমা : গোলাঘাট, ধনশিরি, বোকাখাত, মেরাপানী

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কাকডোঙা, ধনশিরি, রেংমা, ঘিলাধারী, দৈয়াং, ডিফলু, গেলাবিল

প্রধান শস্য : ধাম, চা, ডাল, সরষে, ইক্ষু, শাক-সবজি , পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, প্লাইউড, এন্ডি, মুগা, চিনি ও তেল পরিশোধন 

১১। জেলার নাম :  শোনিতপুর

সদর স্থান : তেজপুর

প্রধান স্থান সমূহ : তেজপুর,  ঢেকিয়াজুলি, মিছামারি, চারদুয়ার, জামুগুড়ি, চতিয়া, রাঙাপারা

মহকুমা : তেজপুর,  ঢেকিয়াজুলি

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিয়াভরলি, গাভরু, বেলশিরি, দিকরাই

প্রধান শস্য : ধান, চা, ডাল, সরষে, পাট, ইক্ষু, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ,  জলপথ,  বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, কার্পাস সুতো, পাট

১২। জেলার নাম : দরং

সদর স্থান : মঙ্গলদৈ

প্রধান স্থান সমূহ : মঙ্গলদৈ, চিপাঝার, পাথরিঘাট, দলগাঁও, দেওমরনৈ, দুনী, দুমুনীচকী, দিপিলা ৷

মহকুমা : মঙ্গলদৈ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরনদী, ননৈ, নোয়া, মঙ্গলদৈ, মরাধনশিরি, জিয়াধনশিরি  ৷

প্রধান শস্য : ধান, ডাল, পাট, চা, ইক্ষু, সরষে, শাক-সবজি,  চা, পান, সুপারি  ৷

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী, রাসায়নিক সুতো, চা

১৩। জেলার নাম :  ওদালগুড়ি

সদর স্থান : ওদালগুড়ি 

প্রধান স্থান সমূহ : ওদালগুড়ি,  ভৈরবকুণ্ড, রৌতা, পানেরি, টংলা,  ওরাং, খৈরাবাড়ি, কলাইগাঁও

মহকুমা : ওদালগুড়ি, ভেরগাঁও

নদী-উপনদী : বরনদী, ননৈ, নোয়া, জিয়াধনশিরি, মরাধনশিরি

প্রধান শস্য : ধান, চা, সরষে, ইক্ষু, ককমলালেবু,  শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, বাঁশ-বেতের সামগ্রী, হস্ত-তাঁত শিল্প

১৪। জেলার নাম :  নগাঁও

সদর স্থান : নগাঁও

প্রধান স্থান সমূহ : নগাঁও,  শিলঘাট, জখলাবন্ধা, রূপহী, ধিং, বরদোয়া, রহা, চাপরমুখ, কামপুর, কলিয়াবর, পুরণিণ্ডদাম

মহকুমা : নগাঁও, কলিয়াবর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কপিলী, ননৈ, কলং

প্রধান শস্য : ধান, ডাল, ইক্ষু, পাট, চা, সরষে, শাক-সবজি, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, পাট, চিনি, মৃৎশিল্প

১৫। জেলার নাম : মরিগাঁও

সদর স্থান : মরিগাঁও

প্রধান স্থান সমূহ : মরিগাঁও, জাগিরোড, ধরমতল, লাহরিঘাট, মৈরাবাড়ি, জাগীভকতগাঁও

মহকুমা : মরিগাঁও

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কলং, কপিলী, কিলিং, সোনাই, পকরিয়া

প্রধান শস্য : ধান, চা, ডাল, পাট, ইক্ষু, সরষে, পান, সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাগজ, শুকনো মাছ, মৃৎশিল্প,  পাট

১৬। জেলার নাম : কামরূপ (মহানগর)

সদর স্থান : গুয়াহাটি

প্রধান স্থান সমূহ : গুয়াহাটি,  উত্তর গুয়াহাটি, আমিনগাঁও,  বরঝাড়,  জালুকবাড়ি, বশিষ্ঠ,  ক্ষেত্রী, দিশপুর, নারেঙ্গি, চন্দ্রপুর, সোণাপুর, যোরাবাট

মহকুমা : গুয়াহাটি, দিশপুর, চন্দ্রপুর, সোণাপুর,

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বশিষ্ঠ, ভরলু, বাহিনী, ডিগারু

প্রধান শস্য : ধান, সরষে, তিল, শাক-সবজি, নারকেল, পান, সুপারি, কমলালেবু,  আনারস,

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ

প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার,  প্লাস্টিক সামগ্রী,  লোহার নির্মিত সামগ্রী,  সাবান

১৭। জেলার নাম : কামরূপ

সদর স্থান : আমিনগাঁও

প্রধান স্থান সমূহ : বাইহাটা, চারিয়ালি, বকো, রঙিয়া, হাজো, মির্জা, শুয়ালকুচি, বিজয়নগর, নগরবেরা,  ছয়গাঁও,  পলাশবাড়ি 

মহকুমা : কামরূপ, রঙিয়া, আজারা, দক্ষিণ কামরূপ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, পুটিমারি, বরলিয়া, কলসী, বকো, শিংরা

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, ফল-মূল, নারকেল, পান,  সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : পিতলের বাসন, পাট, মুগার কাপড়,  হস্ত-তাঁত শিল্প

১৮। জেলার নাম : নলবাড়ি

সদর স্থান : নলবাড়ি

প্রধান স্থান সমূহ : নলবাড়ি,  ধমধমা, চামতা, টিহু, বেলশর, ঘগ্রাপার,  কৈঠালকুচি, বিজুলিঘাট, মুকালমুয়া, রামপুর

মহকুমা : নলবাড়ি,  টিহু, মুকালমুয়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বরলিয়া, পাগলাদিয়া, বুড়াদিয়া, মরা পাগলাদিয়া, টিহু

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সরঞ্জাম,  হস্ত-তাঁত শিল্প

১৯। জেলার নাম : বরপেটা

সদর স্থান : বরপেটা

প্রধান স্থান সমূহ : বরপেটা,  সুন্দরীদিয়া, পাটবাউসী, মন্দিরা, বাঘবর, বহরি, চেঙা, দৌলাশাল, জনিয়া, সর্থেবাড়ি, সরভোগ, হাউলি, বরপেটারোড, ভবানীপুর,  পাঠশালা

মহকুমা : বরপেটা, বজালি, সরভোগ, কলগছিয়া, সরুক্ষেত্রি

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, কালদিয়া, পহুমারা, পল্লা, বেকি, নখন্দা

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : কাঁসার বাসনপত্র, হাতির দাঁতের সামগ্রী, সরষের তেল, সুপারি উদ্যোগ

২০। জেলার নাম : বাকসা

সদর স্থান : মুসলপুর

প্রধান স্থান সমূহ : মুসলপুর ,  তামুলপুর,  কুমারিকাটা, নাগ্রিজুলি, গোরেশ্বর,  নিকাশি, সুবনখাটা, বরমা,  জালাহ, অঞ্চলি, শালবাড়ি

মহকুমা : শালবাড়ি, মুসলপুর ,  তামুলপুর

নদী-উপনদী : বেকী নৈ, পহুমরা, টিহু, মরা পাগলাদিয়া, বুঢ়াদিয়া, পাগলাদিয়া, বরলিয়া, পুঠিমারি

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, ইক্ষু, নারকেল, কচু, পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী,  হস্ত-তাঁত শিল্প

২১। জেলার নাম : বঙাইগাঁও

সদর স্থান : বঙাইগাঁও

প্রধান স্থান সমূহ : বঙাইগাঁও, উত্তর শালমারা, যোগীঘোপা, অভয়াপুরী, বৈঠামারি, মাজগাঁও, কোকিলা, চাপরাকাটা

মহকুমা : বঙাইগাঁও,  মানিকপুর, উত্তর শালমারা

নদী-উপনদী :  ব্রহ্মপুত্র, মানস, চম্পাবতী

প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : অ্যালুমিনিয়াম, বাসন, লৌহ সামগ্রী নির্মাণ, রেল মেরামতি

২২। জেলার নাম : চিরাং

সদর স্থান : কাজলগাঁও

প্রধান স্থান সমূহ : কাজলগাঁও,  ঢালিগাঁও, চাপাগুড়ি, সিদলি, বিজনি, পানবাড়ি, ডাংতল

মহকুমা : কাজলগাঁও, বিজনি

নদী-উপনদী : চম্পাবতী,  আই, মানস

প্রধান শস্য : ধান, সরষে, শাক-সবজি,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : তেল শোধনাগার, হস্ত-তাঁত শিল্প

২৩। জেলার নাম : গোয়ালপাড়া

সদর স্থান : গোয়ালপাড়া

প্রধান স্থান সমূহ : গোয়ালপাড়া,  মরনৈ, কৃষ্ণাই, রংজুলি, দুধনৈ, আগিয়া, লক্ষীপুর, ধূপধরা, পঞ্চরত্ন, দলগোমা

মহকুমা : গোয়ালপাড়া, লক্ষীপুর

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, দুধনৈ, কৃষ্ণাই, জিনারি, জিঞ্জিরাম, দেওশিলা

প্রধান শস্য : ধান, ডাল, পাট, সরষে, কলা, আনারস, কমলালেবু,  পান-সুপারি, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : মৃৎশিল্প, কাঠের তৈরি সামগ্রী, বাঁশ-বেতের সামগ্রী

২৪। জেলার নাম : কোকরাঝাড়

সদর স্থান : কোকরাঝাড়

প্রধান স্থান সমূহ : কোকরাঝাড়, কচুগাঁও, গোসাইগাঁও, ফকিরাগ্রাম, দেবীতলা, কাজিগাঁও, শ্রীরামপুর, টিপ্ কাই, দোতমা, সালাকাটি

মহকুমা : কোকরাঝাড়, গোসাইগাঁও, পর্বতজরা

নদী-উপনদী : গৌরাঙ্গ, সরলভাঙা, সোণকোষ, হেল, তরাং, গদাধর, চম্পাবতী

প্রধান শস্য : ধান, ডাল, সরষে, তিল, পাট, কমলালেবু,  পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্লাইউড,  বাঁশ-বেতের সামগ্রী,  কাঠের তৈরি সামগ্রী 

২৫। জেলার নাম :  ধুবড়ি

সদর স্থান :  ধুবড়ি

প্রধান স্থান সমূহ : ধুবড়ি,  গৌরীপুর, গোলকগঞ্জ, লালমাটি, সাপটগ্রাম, বিলাসীপাড়া, আনন্দনগর, চাপর

মহকুমা : ধুবড়ি, বিলাসীপাড়া

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, সরলভাঙা, সোণকোষ, গদাধর, গৌরাঙ্গ

প্রধান শস্য : ধান, পাট, সরষে, ইক্ষু, ডাল, কার্পাস, শাক-সবজি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : দেশলাই, মাটির বাসন,  পুতুল

২৬। জেলার নাম : কার্বি আংলং (পূর্ব)

সদর স্থান : ডিফু

প্রধান স্থান সমূহ : ডিফু, হারমেন, বোকাজান, মাঞ্জা, হাওড়াঘাট, ডকমকা

মহকুমা : ডিফু, বোকাজান, হাওড়াঘাট

নদী-উপনদী : ধনশিরি, ডিফু, নামবর, কলিয়নী, যমুনা, দিখারু

প্রধান শস্য : কার্পস, তিল, রবার, সরষে, আলু, কচু, ধান, লঙ্কা, আদা, কমলালেবু, গম, ভুট্টা

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাশঁ-বেতের সামগ্রী, সিমেন্ট কারখানা, কয়লা,  চুনাপাথর উত্তোলন

২৭। জেলার নাম : ডিমা হাসাও

সদর স্থান : হাফলং

প্রধান স্থান সমূহ : হাফলং,  মাইবং, মাহুর, জাটিঙ্গা, উমরাংশু, গরমপানী

মহকুমা : হাফলং, মাইবং, দিয়ুংব্রা

নদী-উপনদী : কপিলী, দিয়াং, লাংটিং, জাটিঙ্গা, জিরি, ছিরি, জিনাম, লংক্রি

প্রধান শস্য : আলু, কচু, আদা, লঙ্কা, কার্পাস, আনারস, রবার, পেঁপে, ভুট্টা, পান-সুপারি, কমলালেবু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : ক্ষুদ্র সিমেন্ট কারখানা, ফল সংরক্ষণ, চুনাপাথর উত্তোলন,  জলবিদ্যুৎ

২৮। জেলার নাম :  বিশ্বনাথ

সদর স্থান : বিশ্বনাথ চারিআলি

প্রধান স্থান সমূহ : গহপুর, হেলেম, বিহালি, হায়াজান, কলাবারি, লোহিতমুখ

মহকুমা : গহপুর, বিশ্বনাথ

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, বুরৈ, বরগাং, বালিজান, বুঢ়ীগাং, দিকরাই

প্রধান শস্য : ধান, চা, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা, মাটির বাসন, পুতুল

২৯। জেলার নাম : চরাইদেউ

সদর স্থান : সোণারি

প্রধান স্থান সমূহ : চরাইদেউ, সোণারি, লাকুয়া, সাপেখাতি, মরাণ, টিয়ক

মহকুমা : চরাইদেউ

নদী-উপনদী : দিচাং, টুফুক, চাফাই, দিরৈ, দরিকা

প্রধান শস্য : ধান, সরষে, চা, পান-সুপারি

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : চা

৩০। জেলার নাম : হোজাই

সদর স্থান : হোজাই

প্রধান স্থান সমূহ : লামডিং, লংকা, হোজাই, নীলবাগান, যমুনামুখ, ডবকা

মহকুমা : হোজাই

নদী-উপনদী : কপিলী, যমুনা, দিক্রিং, লংকাজান, লাংফের

প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট

যাতায়াত ব্যাবস্থা : রেলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প,  বিড়ি কারখানা

৩১। জেলার নাম : মাজুলী

সদর স্থান : গড়মূর

প্রধান স্থান সমূহ : গড়মূর,  কমলাবাড়ি, দক্ষিণপাট, আউনিআটি, জেংরাইমুখ

মহকুমা : মাজুলী

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, টুণী, সুবণশিরি

প্রধান শস্য : ধান, শাক-সবজি, পাট

যাতায়াত ব্যাবস্থা : জলপথ, সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : হস্ত-তাঁত শিল্প

৩২। জেলার নাম : দক্ষিণ শালমারা মানকাচর

সদর স্থান : হাটশিঙিমারি

প্রধান স্থান সমূহ : সুখচর দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ, মানকাচর

মহকুমা : দক্ষিণ শালমারা

নদী-উপনদী : ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, কালনদী

প্রধান শস্য : ধান, সরষে, গম, পাট, ইক্ষু

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ, জলপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ বেতের সামগ্রী

৩৩। জেলার নাম : পশ্চিম কার্বিআংলং

সদর স্থান : হামরেণ

প্রধান স্থান সমূহ : বৈথালাংচু, হামরেণ, ডংকামোকাম,  খেরনি

মহকুমা : হামরেণ

নদী-উপনদী : কপিলী, বরাপাণী, কিলিং, আমরিং, উমিয়াম

প্রধান শস্য : আলু, কচু, ধান, সরষে

যাতায়াত ব্যাবস্থা : সড়কপথ

প্রধান শিল্প উদ্যোগ : বাঁশ-বেতের সামগ্রী

*****