চলো বাগানে যাই (পাঠ ১) Class III EVS Lesson 1 Question Answer

হ্যালো ছাত্র-ছাত্রী তথা অভিভাবকগণ, এই পোস্টে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ (Class III Environment Science) বই (আমরা ও আমাদের পরিবেশ) SCERT Assam এর প্রথম পাঠ চলো বাগানে যাই Class 3 Question Answer নোট ও প্রশ্ন-উত্তর প্রদান করছি। এটি বিশেষভাবে অসমের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ।


চলো বাগানে যাই এই পাঠ থেকে ছাত্র-ছাত্রীরা যাহা শিখবে-

  • চারদিকের উদ্ভিদের পাতার আকৃতি,
    বর্ণ, গঠণশৈলী, গন্ধ ইত্যাদি।
  • সাধারণ বৈশিষ্ট্যসমূহ চেনার সঙ্গে সঙ্গে গাছপালা ও
    বিভিন্ন গাছের ছাল চিনতে পারবে৷
  • চারদিকের উদ্ভিদের প্রতি অনুভূতিশীল হবে। 
  • চিত্র,
    নক্সা, নমুনা বানাতে পারবো ও ছবি আঁকতে পারবে।

(toc) #title=(বিষয় সূচী)

চলো বাগানে যাই পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর

(১) উত্তর লেখো-

ক) চার প্রকার বৃক্ষের নাম।
উত্তর:- চার প্রকার বৃক্ষের নাম – আম গাছ ,
কাঠাল গাছ , বনসোম, সেগুন।

(খ) অসমে পাওয়া যায় এমন যেকোনো দুটো মূল্যবান কাঠের নাম।
উত্তর:- অসমে
পাওয়া যায় এমন যেকোনো দুটো মূল্যবান কাঠের নাম – শাল, হোলোং ইত্যাদি।

(গ) যে কোনো দুটো লতাজাতীয় উদ্ভিদের নাম।
উত্তর:- দুটো লতাজাতীয় উদ্ভিদের
নাম লাউ, ঝিঙে ৷

(ঘ) যে কোনো দুটো গন্ধবিহীন ফুলের নাম।
উত্তর:- দুটো গন্ধবিহীন ফুলের নাম –
নয়নতারা, জবা, অপরাজিতা ইত্যাদি।

(ঙ) যে কোনো তিনটে গন্ধযুক্ত ফুলের নাম।
উত্তর:- তিনটে গন্ধযুক্ত ফুলের নাম
– গোলাপ, টগর, গাঁদা, জুই ইত্যাদি।

(২) লাউ, ঝিঙে ইত্যাদি গাছের মাচার প্রয়োজন কেনো হয়?

উত্তর:- লাউ, ঝিঙে ইত্যাদি গাছের কাণ্ড কোমল ও লিকলিকে হয়, এরা অন্যের সাহায্যে
বেয়ে ওঠে তাই মাচার প্রয়োজন হয়৷

৩) শূন্যস্থান পূরণ করো-

(ক) গাছ __________ র দ্বারা জল শোষণ করে।
উত্তর:-
গাছ ____শিকড়___ র দ্বারা জল শোষণ করে।

(খ) মৌমাছি ফুলের রস দিয়ে ____________তৈরি করে।
উত্তর:- মৌমাছি ফুলের রস দিয়ে ___মধু_____ তৈরি করে৷

(গ)
__________
আমাদের দেশের রাষ্ট্রীয় ফুল।
উত্তর:- ____পদ্ম_____ আমাদের দেশের
রাষ্ট্রীয় ফুল।

(ঘ) অর্কিড ফুল __________
কালে ফোটে।
উত্তর:- অর্কিড ফুল ____বসন্ত____ কালে ফোটে৷

(৪) শুদ্ধ উত্তরে √ চিহ্ন দাও

(ক) বাঁশ গাছ গুল্ম / বৃক্ষ / তৃণ জাতীয় উদ্ভিদ।
উত্তর:- বাঁশ গাছ
তৃণ
জাতীয় উদ্ভিদ।

(খ) গুল্ম জাতীয় উদ্ভিদ বৃক্ষ থেকে ছোটো /বড়ো।
উত্তর:- গুল্ম জাতীয়
উদ্ভিদ বৃক্ষ থেকে ছোটো

(গ) বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড খুব শক্ত/নরম।
উত্তর:- বৃক্ষ জাতীয়
উদ্ভিদের কাণ্ড খুব শক্ত

(ঘ) তাল/ আম / নিম গাছের পাতা দিয়ে পাখা তৈরি হয়।
উত্তর:-
তাল গাছের পাতা দিয়ে পাখা তৈরি হয়।

(৫) পার্থক্য লেখো – বৃক্ষ ও গুল্ম।

উত্তর:-

বৃক্ষ গুল্ম
উঁচু ও শক্ত এবং শাখা-প্রশাখাযুক্ত । যেমন – আম, শাল, সেগুন ইত্যাদি। গুল্ম গাছগুলো বেঁটে ও ঝোপযুক্ত। যেমন – লেবু গাছ, ডালিম গাছ ইত্যাদি।

(৬) বিন্দুগুলো যুক্ত করো এবং যে ছবি পাবে তাতে রং করো।

উত্তর:-

চলো বাগানে যাই পাঠের ক্রিয়াকলাপের প্রশ্ন ও উত্তর

তোমার বাড়ির চত্বরে বা বাড়ির বাগানে যেসব গাছপালা আছে সেগুলো লক্ষ্য করো। কি
দেখলে? সব গাছগুলোই কি এক? তোমার দেখা গাছগুলো নিচের তালিকাতে শ্রেণি বিভাজন করো।

উত্তর:-

উঁচু ও শাখা প্রশাখাযুক্ত বৃক্ষ খাটো ও ঝোপযুক্ত (গুল্ম) লতিয়ে উঠা গাছ (লতা) ছোটো ও কোমল কাণ্ড (তৃণ)
সেগুন গাছ, শাল গাছ, চাম গাছ। লেবু গাছ, পেয়ারা গাছ, তুঁতফল গাছ। শশা গাছ, ঝিঙে গাছ, লাউ গাছ। ধান গাছ, ঘাস, দূর্বা ঘাস।

উপরের ছরির পাতাগুলো চিনতে পেরেছো কি? কোন পাতা কি কাজে ব্যবহৃত হয়
শিক্ষক-শিক্ষয়িত্রী থেকে জেনে লেখো। 

উত্তর: শাক হিসাবে রান্না করে খাওয়া হয় – লাইশাক

মশলা হিসাবে ব্যবহৃত হয় – তেজপাতা

চা তৈরি করা হয় – চা পাতা

ঔষধ হিসাবে ব্যবহৃত হয় – তুলসী পাতা

তেল তৈরি করা হয় – সিন্ট্রানেলা 

পাখা তৈরি করা হয় – তাল গাছ 

বিদ্যালয় চত্বর বা বাড়ির বাগান থেকে ঝরা পাতা সংগ্রহ করো। সব পাতা কি একই ধরনের
এবং পাতাগুলোর আকার, আকৃতি,  রং নির্ণয় করে তাকিলাভুক্ত করো।

উত্তর:-

পাতার নাম বড়ো/ছোট গোল/লম্বা/তিনকোণে রং পাতার চারপাশ
কুল গাছের পাতা ছোট গোল হলদে  মসৃণ
কাঠাল গাছের পাতা ছোট গোল বাদামী মসৃণ

উপরের ছবির ফুলগুলো চিনতে পেরেছো কি? তোমাদের বিদ্যালয়ের চত্বরে বা বাড়ির বাগানে
কি কি ফুল আছে? সেগুলোর মধ্যে কোনগুলো গন্ধযুক্ত ও কোনগুলো গন্ধবিহীন শিক্ষক বা
অভিভাবকের সাহায্যে তালিকা প্রস্তুত করো।

উত্তর:-

গন্ধযুক্ত ফুল গন্ধবিহীন ফুল
গোলাপ, টগর, গাঁদা, জুই ইত্যাদি। নয়নতারা, জবা, অপরাজিতা ইত্যাদি।

কয়েকটি ঝরা ফুল তুলে আনো এবং ফুলগুলোর নাম লেখো।

উত্তর: ছাত্র-ছাত্রীরা নিজে করো ।

আমরা বিভিন্ন কাজে ফুল ব্যবহার করি। নীচের কোন ফুল কি কাজে ব্যবহার হয় লেখো।

মিষ্টিকুমড়োর ফুল, শেফালি ফুল৷ রামবাসক, গাঁদা, ডালিয়া, রজনিগন্ধা, বেলিফুল৷

উত্তর:-

কি কি কাজে ব্যবহার হয় ফুলের নাম
খাদ্য হিসাবে খাওয়া হয় মিষ্টিকুমড়োর ফুল
ঔষধ তৈরি করা হয় রামবাসক
তেল প্রস্তুত করা হয় সূর্যমুখী, বেলিফুল
রং প্রস্তুত করা হয় গোপাল
মালা গাঁথা হয় গাঁদা

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

তৃণ জাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদের কাণ্ড ছোট ও নরম, কতগুলোর কাণ্ড ফাঁকা ও গাঁঠ যুক্ত সেগুলোকে
তৃণজাতীয় উদ্ভিদ বলে৷

লতাজাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদের কাণ্ড কোমল ও লিকলিকে, অন্য কোনো গাছ, মাটি বা ঘরের চালে আশ্রয়
নিয়ে
লতিয়ে বেড়ে ওঠে সেসবকে লতাজাতীয় উদ্ভিদ বলে৷

গুল্মজাতীয় উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদ খাটো ও ঝোপযুক্ত, অসংখ্য শাখা-প্রশাখা থাকে সেগুলো গুল্মজাতীয়
উদ্ভিদ বলে।

বৃক্ষ কাকে বলে?
যেসব গাছ উচু ও শাখা-প্রশাখাযুক্ত সেগুলোকে বৃক্ষ
বলে৷