আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ -২) Class III EVS Lesson 2 Question Answer

হ্যালো ছাত্র-ছাত্রী তথা অভিভাবকগণ, Dailybarak.com এর পক্ষ থেকে এই পোস্টে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ (Class III Environment Science) বই (আমরা ও আমাদের পরিবেশ) এর দ্বিতীয় পাঠ ‘আমাদের চারপাশের প্রাণীরা’ সম্পূর্ণ নোট ও প্রশ্ন-উত্তর প্রদান করছি।

‘আমাদের চারপাশের প্রাণীরা ‘এই পাঠ থেকে ছাত্র-ছাত্রীরা যাহা শিখবে-

  • চারপাশের প্রাণী ও পাখির সাধারণ বৈশিষ্ট্যসমূহ , চলন, কোথায় পাওয়া যায়, খাদ্যাভাস, ডাক ইত্যাদি চিনতে পারবে ।
  • ইন্দ্রিয়ের সাহায্যে প্রাণী, পাখি, ও বিভিন্ন জিনিসের বাহ্যিক রূপ/চলন/পছন্দ-অপছন্দ ইত্যাদির সাদৃশ্য-বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে এইগুলোর শ্রেণি বিভাজন করতে পারবে ।
  • চারদিকের প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হবে ।
  • চিত্র, নক্সা, নমুনা, মডেল বানাতে পারবে ও ছবি ইত্যাদি আকতে পারবে ও সঙ্গে Album প্রস্তুত করতে পারবে ।

(toc)

অনুশীলনী

১। উত্তর লেখো

(ক) মাছ কিভাবে জলে সাঁতার কাটে?
উত্তর:- দেহের দুপাশের পাখনা ও ল্যাজের
সাহায্যে মাছ জলে সাঁতার কাটে৷

(খ) ব্যাঙকে উভচর প্রাণী কেনো বলা হয়?
উত্তর:- ব্যাঙ জল ও মাটি দুই জায়গায়
বসবাস করে তাই তাকে উভচর প্রাণী বলে।

(গ) আশ্রয় স্থলের ওপর ভিত্তি করে প্রাণীকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর:-
আশ্রয় স্থলের ওপর ভিত্তি করে প্রাণীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন – স্থলচর
প্রাণী, জলচর প্রাণী ও উভচর প্রাণী।

(ঘ) পাখি কিভাবে ওড়ে?
উত্তর:- পাখি তার পালকযুক্ত ডানাদুটো ও ল্যাজের
সাহায্যে উড়ে।

(ঙ) আমরা গৃহপালিত প্রাণীর যত্ন কিভাবে নেই?
উত্তর:- আমরা গৃহপালিত প্রাণীর
যত্ন যেভাবে নেই –

  • প্রাণীদের সময়মত খাদ্য ও জল দেই। 
  • বিশ্রামের জন্য বাসস্থান তৈরি করে দেই।
  • স্নান করিয়ে পরিষ্কার করে রাখি।
  • প্রাণীর বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি৷ 
  • প্রাণী অসুস্থ হলে চিকিৎসালয়ে নিয়ে যাই। 
  • বিভিন্ন রকম অসুখ থেকে রক্ষা করার জন্য নিয়মিত টিকাকরণ করতে হয়৷

(চ) দুধ থেকে তৈরি হওয়া চার প্রকারের খাদ্যের নাম লেখো।
উত্তর:- দুধ থেকে
তৈরি হওয়া চার প্রকারের খাদ্যের নাম – দই, পনির, মাখন, আইসক্রিম ইত্যাদি ।

(ছ) প্রাণী আমাদের কি কি কাজে সাহায্য করে লেখো।
উত্তর:- প্রাণী আমাদের
যেভাবে সাহায্য করে –

  • কৃষি কাজে সাহায্যে করে। 
  • বাড়ি পাহারা দিতে সাহায্য করে। 
  • জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া আনা ছাড়াও আরো বিভিন্ন কাজে 
    সাহায্য করে। 

২। এক শব্দে উত্তর লেখো-

(ক) জলে সাঁতার কাটে যে পাখি।
উত্তর:- পেঙ্গুইন।

(খ) সবচেয়ে ছোটো পাখি।
উত্তর:- হামিংবার্ড ।

(গ) জল ও মাটি উভয় স্থানে বাস করে যে প্রাণী।
উত্তর:- উভচর প্রাণী।

(ঘ) ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয় যে প্রাণী।
উত্তর:- মাছ ৷

(ঙ) রাতে পাহারা দেয় যে প্রাণী।
উত্তর:- কুকুর ।

(চ) ডানার সাহায্যে জলে সাঁতার দেয় যে প্রাণী
উত্তর:- পেঙ্গুইন।

৩। শূন্যস্থান পূরণ করো –

(ক) মাছ শরীরের দুপাশের ও পেছন অংশের __________
সাহায্যে জলে সাঁতার দেয়।
উত্তর:- মাছ শরীরের দুপাশের পাখনা ও পেছন অংশের
____ল্যাজের____ সাহায্যে জলে সাঁতার দেয়।

(খ) মাছ ___________ র সাহায্যে শ্বাস-প্রশ্বাস
নেয়।
উত্তর:- মাছ ___ফুলকার___ সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়।

(গ) পাখির __________ ফাঁপা তাই দেহটি _________
উত্তর:- পাখির __হাড়গুলো__ ফাঁপা তাই দেহটি  __হালকা ___

(ঘ) পেংগুইন ___________র সাহায্যে জলে সাঁতার কাটে।
উত্তর:- পেংগুইন ___ডানার___ সাহায্যে
জলে সাঁতার কাটে।

(ঙ) উটপাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে ___________
উত্তর:- উটপাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো প্রজাতির পাখি

৪। প্রাণী আমাদের কী কী কাজে সাহায্য করে লেখো।

উত্তর:- প্রাণী আমাদের বিভিন্ন ভাবে সাহায্যে করে যেমন – মাঠে চাষের জন্য ও ধান
মাড়াই করার জন্য গরু সাহায্যে করে। গৃহ সুরক্ষিত রাখার জন্য বাড়িতে কুকুর
প্রতিপালন করা হয়৷ বাড়িতে ইঁদুর কমাবার জন্য বেড়াল পোষা হয় ।

আমাদের চারপাশের প্রাণীরা পাঠের ক্রিয়াকলাপের প্রশ্ন ও উত্তর


তোমার আশপাশে যেসব পশু-পাখি দেখতে পাও তাদের নাম বলো। এই সব প্রাণীরা কি একইভাবে
চলাফেরা করে? চাল-চলন সাপেক্ষে প্রাণীগুলোর শ্রেণিবিভাজন করো।
উত্তর:
লাফিয়ে চলা উড়ে চলা বেয়ে চলা
ব্যাঙ, খরগোশ, টুনটুনি পাখি ইত্যাদি। টিয়া, শালিক, ঘুঘু, বক, কাক, বুলবুলি ইত্যাদি। টিকটিকি, সাপ


আমরা বাড়িতে প্রাণী কেন প্রতিপালন করি নীচে দেওয়া ছবিগুলোর সাহায্যে বলো৷

উত্তর: আমরা বাড়িতে প্রাণী প্রতিপালন কারণ গুলো হলো-

প্রথম ছবিঃ আমরা চাষাবাদের জন্য গরু প্রতিপালন করি যাহা জমিতে হাল দেওয়ার ক্ষেত্রে অনেক সাশ্রয় হয় ।

দ্বিতীয় ছবিঃ আমরা মাঠ থেকে শস্য আনা-নেওয়ার জন্য গরুর গাড়ি ব্যবহার করি।

তৃতীয় ছবিঃ আমরা গরুর দুধ খেয়ে সুস্থ থাকি তাই গরু প্রতিপালন করি ।

চতুর্থ ছবিঃ পরিবারের অর্থনীতি সাবলিল থাকার জন্য আমার মুরগি প্রতিপালন করি।


কোন গৃহপালিত প্রাণী থেকে কী কী খাদ্য পাওয়া যায় নীচের তালিকাতে অন্তর্ভুক্ত করো-

উত্তর:

প্রাণীর নাম কী কী খাদ্য পাওয়া যায়
গোরু-মহিষ দুধ
হাঁস-মুরগি ডিম
ছাগল দুধ


নীচের শব্দভাণ্ডার থেকে গৃহপালিত প্রাণীর নাম বেছে O চিহ্নের ঘেরাও দাও।

উত্তর:


ওপরের ছবিগুলো লক্ষ্য করো, গৃহপালিত প্রাণীগুলোর কেমনভাবে যত্ন করা হচ্ছে বলো।
তোমার বাড়িতে কি কি গৃহপালিত প্রাণী আছে। তাদের কিভাবে যত্ন নেওয়া হয়? বাড়ির
বড়োদের থেকে জেনে লেখো৷

উত্তর: আমার বাড়িতে গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি ইত্যাদি গৃহপালিত প্রাণী আছে।
তাদের আমরা যেভাবে যত্ন নেই যেমন-

  • প্রাণীদের সময়মত খাদ্য ও জল দেই।
  • বিশ্রামের জন্য বাসস্থান তৈরি করে দেই।
  • স্নান করিয়ে পরিষ্কার করে রাখি।
  • প্রাণীর বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি ৷
  • প্রাণী অসুস্থ হলে চিকিৎসালয়ে নিয়ে যাই ।
  • বিভিন্ন রকম অসুখ থেকে রক্ষা করার জন্য নিয়মিত টিকাকরণ করি ৷
  • রাত্রে অন্য জীব-জন্তুর হাত থেকে রক্ষা পেতে সুরক্ষা প্রদান করি ।


তোমার ছাগল ছানাটি দুদিন ধরে খাবার খাচ্ছে না। কি ব্যবস্থা করা উচিত হবে বলে তুমি
মনে করো।

উত্তর: আমি মনে করি যদি ছাগল ছানাটি খাবার না খায় তখনই আমি বুঝে নেবো ছাগল
ছানাটির অসুখ হয়েছে তাই, আমি আমার অভিভাবকে পরামর্শ দেবো ছাগল ছানাটিকে পশু
চিকিঠসালয়ে নিয়ে যাওয়ার জন্য।